মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ভোট দিতে গিয়ে নিজেকে মৃত আবিষ্কার করলেন বৃদ্ধা

ভুক্তভোগী বৃদ্ধা ও ভোটার তালিকা। ছবি: সংগৃহীত
ভুক্তভোগী বৃদ্ধা ও ভোটার তালিকা। ছবি: সংগৃহীত

ভোট দিতে গিয়ে নিজেকে মৃত আবিষ্কার করেছেন ৯২ বছর বয়সী ছাকেরা বেওয়া নামের এক বৃদ্ধা। ভোটার তালিকায় তার ক্রমিক নম্বরে ‘কর্তন করা হয়েছে’ বলে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার সরকারি সালেহা ইসহাক বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এমন ঘটনা ঘটেছে। ছাকেরা বেওয়া শহরের হোসেনপুর আল মাহমুদ এভিনিউ এলাকার বাসিন্দা।

ছাকেরা বেওয়ার ছেলে মো. মাসুদ রানা জানান, আজ সকালে আমার বৃদ্ধ মাকে ভোট দেওয়ার জন্য কেন্দ্রে নিয়ে যান আমার স্ত্রী সুমি খাতুন। কেন্দ্রের বাইরে ভোটার তালিকায় ২৭২ নম্বর সিরিয়ালে তার নাম রয়েছে। বাইরে থেকে দেওয়া স্লিপ ও এনআইডি কার্ড নিয়ে আমার ভোটের কক্ষে যান।

পোলিং অফিসার সিরিয়াল নম্বর চেক দিয়ে দেখেন তালিকায় আমার মায়ের নাম নেই। তালিকায় ২৭২ নম্বর সিরিয়ালে আমার মায়ের নামের জায়গায় লেখা আছে কর্তন করা হয়েছে।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. মাহফুজুর রহমান বলেন, আমরা ভোটার তালিকায় দেখলাম বৃদ্ধ ছাকেরা বেওয়ার নাম কোথাও নেই। বিষয়টি আমাদের এখতিয়ারের বাইরে। এটা নির্বাচন অফিসের মিসটেক।

এ বিষয়ে জেলা অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. মশিউর রহমান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X