রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৩৩ শতাংশ

ভোট দিতে ভিড় করছেন নারী ভোটাররা। ছবি : কালবেলা
ভোট দিতে ভিড় করছেন নারী ভোটাররা। ছবি : কালবেলা

রাজশাহীতে ভোটগ্রহণ শুরুর সাড়ে ৪ ঘণ্টায় প্রায় ৩৩ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়।

রাজশাহী জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান বলেন, রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের আওতায় মোট ৭৭৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। জেলায় মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ২২ লাখ ৯২ হাজার ১১৮ জন।

দুপুর ১২টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, আসনভিত্তিক ভোটার উপস্থিতিতে কিছুটা তারতম্য দেখা গেছে। রাজশাহী-১ আসনে প্রায় ৩১ শতাংশ, রাজশাহী-২ আসনে প্রায় ৩৫ শতাংশ এবং রাজশাহী-৩ আসনে প্রায় ২৯ শতাংশ ভোট পড়েছে। এ ছাড়া রাজশাহী-৪ আসনে প্রায় ৩৭ শতাংশ, রাজশাহী-৫ আসনে প্রায় ৩২ শতাংশ এবং রাজশাহী-৬ আসনে প্রায় ৩৩ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

তিনি আরও বলেন, সকালবেলায় শহরাঞ্চলের কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তুলনামূলক বেশি ছিল। গ্রামীণ কিছু এলাকায় শুরুতে উপস্থিতি কম থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে থাকে।

মোতাওয়াক্কিল রহমান বলেন, নিরাপত্তা জোরদার করতে জেলার বিভিন্ন কেন্দ্রে পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ভোটগ্রহণ তদারকি ও অনিয়ম প্রতিরোধে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার বলেন, দুপুর ১২টা পর্যন্ত জেলায় মোট ৩২ দশমিক ৮৩ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। জেলার ছয়টি সংসদীয় আসনেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। দুপুর পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, সব কেন্দ্রেই শান্ত ও সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ চলছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X