সিলেট ব্যুরো
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৭ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

সিলেট-২ আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির লুনা

সিলেট-২ আসনে বিজয়ী তাহসিনা রুশদীর লুনা। ছবি : কালবেলা
সিলেট-২ আসনে বিজয়ী তাহসিনা রুশদীর লুনা। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ বিশ্বনাথ-ওসমানীনগর আসনে বেসরকারিভাবে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বিশ্বনাথ উপজেলার সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম রুবি এ ফলাফল ঘোষণা করেন।

ধানের শীষে লুনা মোট ভোট পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাছির আলী দেওয়াল ঘড়ি প্রতীকে ভোট পেয়েছেন ৩৭ হাজার ৪৪৬ ভোট। ভোটের ব্যবধান ৭৯ হাজার ২৫১।

এছাড়া ১২৮টি কেন্দ্রে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আমির উদ্দিন ভোট পেয়েছেন ১ হাজার ৩৮৯, লাঙল প্রতীকে জাতীয় পার্টির মাহবুবুর রহমান পেয়েছেন ১ হাজার ৪০৪ এবং উদীয়মান সূর্য প্রতীকে গণফোরামের মুজিবুল হক ৬৩২টি ভোট পেয়েছেন।

এরআগে রাত ১০টায় ওসমানীনগরে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মুনমুন নাহার আশা।

জানা যায়, বিশ্বনাথ উপজেলায় ৭৪টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা ভোট পেয়েছেন ৬৭ হাজার ৯৭৭ ভোট, ওসমানীনগর উপজেলার ৫৪টি কেন্দ্রে পেয়েছেন ৪৮ হাজার ৭২০ ভোট।

অপরদিকে, খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাছির আলী বিশ্বনাথ উপজেলায় দেওয়াল ঘড়ি প্রতীকে ভোট পেয়েছেন ১৭ হাজার ৯৫৪। ওসমানীনগর থেকে পেয়েছেন ১৯ হাজার ৪৯২ ভোট।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ বিশ্বনাথ-ওসমানীনগর আসনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কী সর্বাত্মক যুদ্ধে জড়াবে

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১০

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১১

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১২

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৩

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৫

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৬

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৭

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৮

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৯

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

২০
X