বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

একই মালায় বিজয়ী-পরাজিত প্রার্থী, একসঙ্গে কাজের অঙ্গীকার

একই মালায় বিজয়ী-পরাজিত প্রার্থী। ছবি : কালবেলা
একই মালায় বিজয়ী-পরাজিত প্রার্থী। ছবি : কালবেলা

গণতন্ত্রের এক ব্যতিক্রমী দৃষ্টান্ত দেখা গেছে পটুয়াখালী-২ (বাউফল) আসনে। আজ বিকাল সাড়ে ৪টার দিকে ত্রয়োদ্বশ জাতীয় সংসদের জামায়াত সমর্থিত সদ্য বিজয়ী ড. শফিকুল ইসলাম মাসুদ বিএনপির পরাজিত প্রার্থী সাবেক এমপি মো. সহিদুল আলম তালুকদারের পৌর সদরের ৮ নম্বর ওয়ার্ডের বাসভবনে ফুলের তোড়া ও মিষ্টি নিয়ে সৌজন্য সাক্ষাতে করেছে।

সাক্ষাতে দুই নেতা একে অপরকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান। একই মালার বন্ধনে আবদ্ধ হয়ে তারা গণতান্ত্রিক সহাবস্থানের বার্তা দেন। পরে একসঙ্গে মিষ্টিমুখ করেন এবং কুশল বিনিময় করেন।

বিজয়ী এমপি ড. মাসুদ বলেন, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতার হলেও উন্নয়ন সবার। বাউফলের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক অগ্রগতির জন্য আমরা একসঙ্গে কাজ করতে চাই। আপনার অভিজ্ঞতা নিয়ে এক সঙ্গে বাউফলের মানুষের জন্য কাজ করতে চাই।

পরাজিত প্রার্থীও একই সুরে বলেন, জনগণের রায়ই চূড়ান্ত। এলাকার স্বার্থে বিভেদ ভুলে আমরা এক সঙ্গে থাকতে চাই। আমিতো একবার এমপি ছিলাম, এখন তুমি হইছো তোমাকে স্বাগত জানাই। এলাকার মানুষের জন্য কাজ কর, শান্তি শৃঙ্খলা রক্ষায় নেতাকর্মীরা যেন মারামারির মতো কাজে না জড়ায়, শান্তি শৃঙ্খলা বজায় রাখে। বিজয়ী এমপির জন্য দোয়া করেন এবং সহযোগিতার আশ্বাস দেন তিনি।

উভয় নেতাই রাজনৈতিক ভিন্নমত থাকলেও পারস্পরিক সম্মান ও সহনশীলতার চর্চাকে গণতন্ত্রের শক্তি হিসেবে উল্লেখ করেন। স্থানীয় নেতাকর্মী ও উপস্থিত সাধারণ মানুষ এ ঘটনাকে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১০

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১১

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

১২

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

১৩

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১৪

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১৫

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১৬

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১৭

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৮

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৯

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

২০
X