হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৩ এএম
অনলাইন সংস্করণ

বিএনপির প্রার্থী শামীমের বাসায় হামলা, দুঃখ প্রকাশ নৌবাহিনীর

নৌবাহিনীর পক্ষ থেকে দুঃখপ্রকাশ। ছবি: কালবেলা
নৌবাহিনীর পক্ষ থেকে দুঃখপ্রকাশ। ছবি: কালবেলা

নোয়াখালীর হাতিয়ায় বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান শামীমের বাসায় হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন নৌবাহিনীর হাতিয়া কন্টিনজেন্টের সেকেন্ড ইন কমান্ড লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটে হাতিয়া থানার সামনে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তিনি এ দুঃখ প্রকাশ করেন।

এর আগে সন্ধ্যার দিকে নৌবাহিনীর ক্যাম্পের পাশে জায়গা দখলকে কেন্দ্র করে একটি গ্রুপ বিস্ফোরণ ঘটায়। এতে নৌবাহিনীর সদস্যরা তাদের ক্যাম্পে হামলা হয়েছে মনে করে ঘটনাস্থলে বেরিয়ে আসেন।

এ সময় দুষ্কৃতিকারীদের কয়েকজন দৌড়ে গিয়ে বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান শামীমের বাসার দিকে ঢুকে পড়ে। পেছনে পেছনে নৌবাহিনীর সদস্যরাও সেখানে প্রবেশ করেন। দুষ্কৃতিকারীদের ধরতে গিয়ে কয়েকটি কক্ষ ভাঙচুরের ঘটনা ঘটে। এতে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয় এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান শামীম বাসার বাইরে অবস্থান করছিলেন। পরে তিনি সংবাদ পেয়ে বাসায় এসে নৌবাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন। আলোচনার এক পর্যায়ে নৌবাহিনী তাদের ভুল বুঝতে পারে এবং পরে দুঃখ প্রকাশ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কী সর্বাত্মক যুদ্ধে জড়াবে

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১০

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১২

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৩

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৪

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৫

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৬

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৭

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৮

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

১৯

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

২০
X