কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৮ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, নিহত ২

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত । ছবি : কালবেলা
যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত । ছবি : কালবেলা

কুমিল্লার দাউদকান্দিতে ওভারটেক করতে গিয়ে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৭ জন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতুলি সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে মিজানুর রহমান (৪৭) এবং দাউদকান্দি উপজেলার বাহাদুরখোলা গ্রামের হারুন মিয়ার ছেলে অটোচালক ফারুক হোসেন (৩৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে নোয়াখালীগামী ইকোনো পরিবহনের একটি যাত্রীবাহী বাস জিংলাতুলি এলাকায় পৌঁছালে সামনে থাকা আরেকটি বাসকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে মাছের ঘেরে পড়ে যায়। অন্য বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয় উদ্ধারকারী কবির মিয়া বলেন, আমরা মাছের প্রজেক্টে কাজ করছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে তাকিয়ে দেখি বাসটি কয়েকবার পল্টি খেয়ে আমাদের প্রজেক্টে পড়ে গেছে। দ্রুত গিয়ে কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। অটোচালক ঘটনাস্থলেই মারা যান। প্রজেক্টে পানি না থাকায় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে।

আহত বাসযাত্রী সীমান্ত বলেন, ঢাকা থেকে নোয়াখালী যাচ্ছিলাম। বাসটি আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে কয়েকবার পল্টি খেয়ে খাদে পড়ে যায়। হাসপাতালে এসে দেখি আমার সামনের সিটে বসা একজন মারা গেছেন।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক দিলরুবা শারমিন জানান, দুর্ঘটনার পর আহত আটজনকে হাসপাতালে আনা হলে দুজনকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

দাউদকান্দি ফায়ার সার্ভিসের ইনচার্জ এরশাদ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও এর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

দাউদকান্দি হাইওয়ে থানার সার্জেন্ট জাকিবুল ইসলাম জানান, বাসটি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাসহ খাদে পড়ে যায়। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১০

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১১

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১২

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৩

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৭

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৮

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৯

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

২০
X