ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

নাব্য সংকটে যমুনা নদী, ব্যাহত নৌচলাচল

গুটাইল ঘাট দিয়ে নৌকায় পারাপার করছেন যাত্রীরা। ছবি : কালবেলা
গুটাইল ঘাট দিয়ে নৌকায় পারাপার করছেন যাত্রীরা। ছবি : কালবেলা

যমুনা নদীতে পানিপ্রবাহ কমে যাওয়ায় দেখা দিয়েছে নাব্য সংকট। নদীতীর ঘেঁষে সৃষ্টি হয়েছে বিশাল চর। ডুবোচরে আটকে যাচ্ছে নৌকাসহ অন্য নৌযান। বেশ কয়েকটি রুটে নৌচলাচল চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে ভোগান্তি বেড়েছে কৃষকদের। ঘোড়া, গরুর গাড়িসহ বিভিন্ন বিকল্প যানে কৃষিপণ্য বহনে ব্যয় করতে হচ্ছে অতিরিক্ত অর্থ।

উত্তরের জনপদ জামালপুর। জীবন-জীবিকা আর যাতায়াতের অন্যতম ভরসা যমুনা নদী। তবে নাব্যতা সংকটে এখন ব্যাহত নৌযান চলাচল। চরম ভোগান্তিতে পড়েছেন চরাঞ্চলের হাজারো মানুষ।

ইসলামপুর উপজেলার ৫টি ইউনিয়নসহ উত্তরবঙ্গের কয়েকটি জেলার হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা এই নৌকার পথ।

শুকনো মৌসুম এলেই যেন বদলে যায় যমুনার চিত্র। কোথাও জেগে ওঠে বালুচর, কোথাও কমে যায় পানির গভীরতা। ফলে নদীপথে চলাচলকারী নৌকা ও ট্রলার চলাচল নিয়ে বিপাকে পড়তে হয় চালক ও যাতায়াতকারীদের। মাঝনদীতে আটকে যাচ্ছে যাত্রীবাহী নৌযান, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। চরবাসীর জন্য নৌকাই যোগাযোগের একমাত্র মাধ্যম। স্কুল-কলেজ, হাট-বাজার কিংবা জরুরি চিকিৎসা সবকিছুতেই নির্ভরতা নদীপথে। কিন্তু নাব্যতা কমে যাওয়ায় সময় ও খরচ দুটোতে বাড়তি ব্যয় গুনতে হচ্ছে তাদের।

সরেজমিনে দেখা যায়, নদীর অসংখ্য স্থানে ছোট-বড় ডুবোচরের সৃষ্টি হয়েছে। এসব ডুবোচরে নদীতে চলাচলকারী নৌকা আটকে যাচ্ছে। নদীতে নাব্য থাকায় ঘোড়ার গাড়ি, রিকশা ভ্যান বা হেঁটে বহন করতে হচ্ছে কৃষি ও অন্যান্য পণ্য। এতে একদিকে সময় অন্যদিকে বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে তাদের।

গুঠাইল নৌঘাটের ইজারাদার লানজু আহমেদ বলেন, নিয়মিত ড্রেজিং না থাকায় প্রতি বছর এই সংকট ঘনীভূত হচ্ছে। দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে।

আলতাফুর রহমান বলেন, নৌকা চালানো এখন খুবই কষ্টকর। নৌকা মাঝে মাঝেই বালুচরে আটকে যায়। আটকে পড়া নৌকা বালুচর থেকে নামানো খুবই কষ্টের।

আয়নুল ইসলাম বলেন, এই গুঠাইল নৌকাঘাট থেকে প্রতি বছর প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় করে সরকার। কিন্তু নৌযাত্রীদের সুবিধার জন্য কোন উদ্যোগ নেওয়া হয়নি। নদী ড্রেজিং করে নাব্যতা স্বাভাবিক রাখলে এ সংকট দেখা দিতো না। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, গুটাইল নৌকাঘাট ডিসি অফিস থেকে ইজারা দেওয়া হয়। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক করল বিএনপির মিডিয়া সেল

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১০

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১১

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১২

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৩

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৪

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৫

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৬

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৭

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৮

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৯

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

২০
X