মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সিলেট ব্যুরো
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসী হয়রানি বন্ধ করা হবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

সার্কিট হাউসে সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে  কথা বলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি : কালবেলা
সার্কিট হাউসে সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি : কালবেলা

বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, ‘আমি মন্ত্রী হিসেবে নয়, জনগণের সেবক হয়ে কাজ করতে চাই।’

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। পরে সার্কিট হাউসে সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিদেশগমনেচ্ছুদের যেন ভ্রমণের ক্ষেত্রে কোনো ধরনের প্রতারণা বা হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়ে বিশেষ নজরদারি রাখা হবে। সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা। দলীয় নির্বাচনী ইশতাহারেও প্রবাসীদের বিষয়টি বিশেষভাবে উল্লেখ রয়েছে। সে অনুযায়ী স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে এবং দ্রুত বাস্তবায়ন শুরু হবে।

সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটের সব মন্ত্রী ও সংসদ সদস্যদের নিয়ে বৈঠক করে জেলার দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করা হবে। এরপর সম্মিলিতভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

নিজ নির্বাচনী এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, জনগণের ভোটে সংসদে গিয়েছেন এবং দলীয় নেতৃত্বের আস্থায় মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। এটি সিলেটবাসীর জন্য সম্মানের বিষয়।

মন্ত্রী আরও বলেন, ‘আমাদের প্রতি মানুষের যে আশা, তা পূরণ করতে চাই। কারও প্রতি বৈরী মনোভাব নয়, সবাইকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। আমার হাতে অনেক কাজ, কিন্তু সময় বেশি নেই। পাঁচ বছর দেখতে দেখতেই চলে যাবে। তাই এখন থেকেই উন্নয়ন কাজ শুরু করতে হবে।’

উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী এবং জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ দলীয় নেতাকর্মীরা।

এর আগে বিমানবন্দরে পৌঁছালে সরকারি কর্মকর্তা ও নেতাকর্মীরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X