কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

দোকানে ভাঙচুর করে টাকা ছিনতাই, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে অভিযোগ

ছিনতাই হওয়া দোকান। ছবি : কালবেলা
ছিনতাই হওয়া দোকান। ছবি : কালবেলা

পর্যটন নগরী কুয়াকাটায় তানিসা আচার ঘর নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর চালিয়ে মালামাল তছনছ করে ২২ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট এলাকায় হামলা-ভাঙচুর চালানো হয়।

এ ঘটনায় দোকান মালিক মনিরুল হাওলাদার মহিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রকাশ্যে দিবালোকে ৬-৭ জনের একটি সন্ত্রাসী দল লাঠিসোঁটা নিয়ে প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়। দোকানের ম্যানেজারকে মারধর করে। এ সময় ক্যাশে থাকা ২২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পর জরুরি সেবা ৯৯৯-এ কল করেন তিনি। মহিপুর থানা পুলিশ এলে সন্ত্রাসীরা সটকে পড়েন।

পরবর্তীতে এ ঘটনায় জড়িত কুয়াকাটার হুইচ্যানপাড়া মহল্লার মাকসুদ আকন, শাহীন মুসল্লী ও মো. রহিমের নাম উল্লেখ অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে লিখিত অভিযোগ দিয়েছেন মনিরুল হাওলাদার। তিনি দাবি করেন, এই তিনজনের মধ্যে একজন স্বেচ্ছাসেবক দলের নেতা। অভিযুক্ত মাকসুদ আকনের নম্বরে কল করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার বলেন, ওই জমির মালিকানা নিয়ে বিরোধ চলমান রয়েছে। কিন্তু কারও দোকানে হামলা-ভাঙচুর করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখবেন। পরবর্তীতে দলের নেতৃবৃন্দকে অবহিত করা হবে। কোন অপরাধীকে প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই। আর অভিযুক্ত মাকসুদ আকন স্বেচ্ছাসেবক দলের একজন সমর্থক।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, ওই জায়গার মালিকানা নিয়ে বিরোধ রয়েছে। তবে এ ঘটনার পরে থানার একজন কর্মকর্তাকে লিখিত অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১০

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১১

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১২

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৩

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১৪

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১৫

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১৬

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১৭

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৮

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৯

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

২০
X