চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৩ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে যুবলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ৮

চট্টগ্রামে যুবলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮। ছবি : কালবেলা
চট্টগ্রামে যুবলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮। ছবি : কালবেলা

চট্টগ্রামে নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে নগরের কোতোয়ালি থানাধীন রাইফেল ক্লাবের সামনে ব্যানারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বাঁশখালীর চাঁপাছড়ি আশ্রাফ আলী চৌধুরী বাড়ির দিদারুল আলমের ছেলে মো. তুষার (২০), রত্নপুর এলাকার ২ নম্বর ওয়ার্ড আলম মিয়ার বাড়ির মিজবাহ রহমান চৌধুরীর ছেলে মো. মাসুদুর রহমান (২৪), হাটহাজারীর ফতেয়াবাদ সন্ধীপ কলোনির আবুল কালাম আজাদের ছেলে আব্দুল্লাহ আল নোমান (২০), মো. স্বপনের ছেলে মো. রাকিব (১৯), মৃত জাহাঙ্গীর আলমের ছেলে ইব্রাহীম হোসেন বাবু (২২), মৃত নুরুল হকের ছেলে মো. শরীফ হোসেন মুন্না (২০), মো. বাহারের ছেলে মো. রিয়াজ হোসেন (২০) ও সাতকানিয়ার সৈয়দপাড়া এলাকার ওসমান গনির ছেলে সৈয়দ হামিদ মিয়াজী (২২)। তারা সবাই চট্টগ্রাম মহানগর যুবলীগের কর্মী।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, শুক্রবার ভোরে নগরের রাইফেল ক্লাবের সামনে চট্টগ্রাম মহানগর নিষিদ্ধ যুবলীগের কয়েকজন সদস্য ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় ৮ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১০

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১১

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১২

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৩

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১৪

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১৫

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১৬

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১৭

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৮

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৯

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

২০
X