কালবেলা প্রতিবেদক, পাবনা
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন। ছবি : কালবেলা
পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন। ছবি : কালবেলা

পাবনার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি বহু কাঙ্ক্ষিত পাবনা মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পাবনার হেমায়েতপুরে পাবনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাষ্ট্রপতি।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি বলেন, হাসপাতালের বদলে পাবনা সদর হাসপাতালকে আধুনিকায়নের প্রস্তাব ছিল। কিন্তু আমি চিন্তা করলাম একটা মেডিকেল কলেজের ভিত্তিই হলো হাসপাতাল, তাই বললাম ওটার সঙ্গে জোড়াতালি দিয়ে চলবে না। এরপর আমি স্বাস্থ্যমন্ত্রী, সচিব, ডিজিসহ সংশ্লিষ্টদের আমার বঙ্গভবনে ডেকে বললাম। তারা বিষ্মিত হলো- তাহলে ভাবেন, নীতিনির্ধারণী পর্যায়ে গত ১৫ বছরের মধ্যে উপস্থাপনই করেনি।

তিনি বলেন, শোনার পর মন্ত্রী এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং সবাইকে নির্দেশ দিলেন। পরে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানালেন এটা নতুন করে প্রস্তাব করতে হবে। এই খবর পাওয়ার পর পরিকল্পনামন্ত্রীকে ফোন করলাম। তারপর তিনি বললেন, ঠিক আছে আগের প্লানেই একনেকে দেওয়া হলো এবং পাস হলো।

এ সময় পাবনাবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত দাবি পাবনা মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতাল অতি দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন রাষ্ট্রপতি।

এর আগে বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে পৌঁছান রাষ্ট্রপতি। এরপর ৪টা ৩০ মিনিটে পাবনা সার্কিট হাউসে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি গার্ড অব অনার গ্রহণ করেন। রাত ৯টার দিকে পাবনা প্রেসক্লাব অন্তর্ভুক্ত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি এবং সার্কিট হাউসে রাতযাপন করবেন।

সফরের দ্বিতীয় দিন আজ সকাল ১১ টায় ৫০০ শয্যার পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর বিকেল সাড়ে ৩টায় সাঁথিয়ার উদ্দেশে রওনা দেবেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

অনুষ্ঠান শেষে পাবনা শহরের উদ্দেশে রওনা দিয়ে সার্কিট হাউসে রাতযাপন করবেন। এরপর ২৯ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার শেষে পাবনা স্টেডিয়ামে হেলিপ্যাডে উপস্থিত হয়ে বঙ্গভবনের উদ্দেশে রওনা দেবেন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

ফেনীতে চুরির উপদ্রব বৃদ্ধি, দোকান থেকে ১০৪ সিলিন্ডারসহ টিউবওয়েল চুরি

শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই

এই ৬ গুণ থাকলে বুঝবেন আপনি জান্নাতি

হোদেইদায় সৌদির হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথির

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

একের পর এক কল ও বার্তায় সাড়া মেলেনি স্বামীর, শেষ রাতে এলো মৃত্যুর খবর

১০

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

১১

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

১২

প্রবাসীর ঘামে সমৃদ্ধ মাতৃভূমির অর্থনীতি

১৩

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

১৪

ছয় দিনেও গ্রেপ্তার হয়নি হারিচ হত্যার আসামিরা

১৫

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

১৬

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

১৭

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

১৮

নরসিংদীতে ইয়াবাসহ আরএমও আটক

১৯

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

২০
X