কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৪ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতকে ভোট দেওয়া স্ত্রীকে ‘তালাক’ দিতে বললেন এমপি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কুমিল্লা-১০ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়া নেতাকর্মীদের স্ত্রী তালাক দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারে এক বক্তব্যে এ নির্দেশ দেন তিনি। এ সংক্রান্ত এক মিনিট ৪৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে মোবাশ্বের আলম ভূঁইয়াকে বলতে শোনা যায়, যে বউ স্বামীর কথা শুনে না, স্বামীকে মানে না তাকে তালাক দিয়ে দেন।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, বিএনপির ভেতরে কিছু মোনাফিক রয়েছে, যারা বিএনপি করলেও নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে এবং অর্থ দিয়ে জামায়াতকে সহায়তা করেছে। এমনকি কিছু বিএনপি নেতার স্ত্রীও জামায়াতকে ভোট দিয়েছে।

মোবাশ্বের আলম ভূঁইয়া অভিযোগ করে বলেন, যারা নির্বাচনের আগে আমার বিরোধিতা করেছে, তারাই এখন ঢাকায় গিয়ে সেলফি তুলে নিজেদের দোষ ঢাকতে চায়।

এদের ‘হাইব্রিড’ আখ্যা দিয়ে তিনি বলেন, আমার কাছ থেকে গুরুত্ব না পেয়ে তারা এখন আমার বিরুদ্ধে বদনাম ছড়াচ্ছে।

এ বিষয়ে জানতে মোবাশ্বের আলম ভূঁইয়ার সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইল রিসিভ করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১০

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১১

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১২

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১৩

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৪

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৫

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৬

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৮

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৯

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

২০
X