মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

আইনশৃঙ্খলা ও বন রক্ষায় কঠোর অবস্থানের ঘোষণা হান্নান মাসউদের

উপজেলা পরিষদের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আবদুল হান্নান মাসউদ। ছবি : কালবেলা
উপজেলা পরিষদের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আবদুল হান্নান মাসউদ। ছবি : কালবেলা

নোয়াখালী–৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে আরও জোরদার ও কার্যকর ভূমিকা রাখতে হবে। অপরাধ দমনে কোনো ধরনের রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাব যেন কাজ না করে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলে সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

আবদুল হান্নান মাসউদ বলেন, বন উজাড় ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। আমার আপন ভাইও যদি বন কাটার সঙ্গে জড়িত থাকে, তার বিরুদ্ধেও বন বিভাগকে আইনি ব্যবস্থা নিতে হবে। পরিচয় বা সম্পর্কের ভিত্তিতে কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, যদি আর বনের একটি গাছও কাটা হয়, তাহলে সংশ্লিষ্ট বন কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। উপকূলীয় হাতিয়ায় বনভূমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রশাসনকে কঠোর নজরদারি রাখতে হবে।

রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না জানিয়ে এ সংসদ সদস্য বলেন, এনসিপির কোনো নেতাকর্মী অপরাধে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনতে হবে। আইনের দৃষ্টিতে সবাই সমান। এ নীতি বাস্তবায়নে প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, কোনো অফিস-আদালতে রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ থাকবে না। প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন।

হান্নান মাসউদ বলেন, হাতিয়াকে একটি আধুনিক, পরিকল্পিত ও উন্নয়নমুখী উপজেলায় রূপান্তর করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানাই।

মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, চলমান প্রকল্পের অগ্রগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, নদীভাঙন রোধ, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন এবং উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং সংসদ সদস্যের দিকনির্দেশনাকে স্বাগত জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X