কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৮

কালীগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ। ছবি : কালবেলা
কালীগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ। ছবি : কালবেলা

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির সমন্বয় সভায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় থানায় ঢুকে পুলিশের উপর হামলার অভিযোগ উঠেছে। এতে তিন পুলিশ সদস্যসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে কালীগঞ্জ থানার সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খানের নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে। সভায় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান।

আহত পুলিশ সদস্যরা হলেন— এএসআই জাহিদ, কনস্টেবল পিকুল ও কনস্টেবল সেলিম। এরমধ্যে দুইজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আহত বিএনপি নেতাকর্মীদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সমন্বয় সভায় উপস্থিত নেতাকর্মীরা জানায়, শুক্রবার সকালে ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খানের পরাজিত হওয়ার কারণ নিয়ে মহারাজপুর ইউনিয়ন বিএনপির সমন্বয় সভা চলছিল। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশেদ খান। এ সময় সভায় মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলমের বিরুদ্ধে জামায়াতের পক্ষে ভোট করার অভিযোগ তোলেন ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান আলী। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে তারা থানার মধ্যে ঢুকে পুলিশের উপর হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্য আহত হন। পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, বিএনপির সমন্বয় সভা চলছিল। এ সময় দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। পরে তারা থানায় ঢুকে পুলিশের উপর হামলা চালিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X