নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৩ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জে গ্রেপ্তার চার ডাকাত। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জে গ্রেপ্তার চার ডাকাত। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ২টার সময় সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার কাঁচপুর ব্রিজের নিচে তাদের তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, অপূর্ব (২৪), আক্তার হোসেন (৩৭), হাবিব মিয়া (৩০) ও আউয়াল (৩৫)। তাদের বাড়ি সিদ্ধিরগঞ্জ ও আশপাশ এলাকায় বলে জানিয়েছে পুলিশ। অভিযানের সময় আরও ৭ থেকে ৮ জন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়। পুলিশ জানায়, কাঁচপুর ব্রিজের নিচে বালুর মাঠে একদল ব্যক্তি ডাকাতির উদ্দেশে অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয়েছে, এরকম খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পুলিশের টহল দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালিয়ে গেলেও চারজনকে আটক করা হয়েছে।

অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে একটি ১৬ ইঞ্চি লম্বা লোহার তৈরি চাইনিজ কুড়াল, ২৩ দশমিক ৫ ইঞ্চি লম্বা শাবল, ২১ ইঞ্চি লম্বা সাদা রঙের এসএস পাইপ এবং ১২ ইঞ্চি লম্বা একটি চাপাতি উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগ রয়েছে। পলাতকদের শনাক্তে অভিযান চলছে। জব্দ করা আলামত পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১০

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১১

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১২

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৩

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৪

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৫

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৬

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৭

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৮

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৯

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

২০
X