মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাগেরহাট প্রতিনিধিঃ
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৩ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই শহীদের বাড়িতে হামলা, লুটপাট

হামলায় আহত জুলাই শহীদ মাহফুজের বোনের আহজারি। ছবি : কালবেলা
হামলায় আহত জুলাই শহীদ মাহফুজের বোনের আহজারি। ছবি : কালবেলা

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় জুলাই শহীদ মাহফুজুর রহমানের বাড়িতে হামলা, লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার পরিবারের সদস্যদের উপর হামলার ও অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মোরেলগঞ্জ উপজেলার হরতকিতলা গ্রামে এ ঘটনা ঘটে।

শহীদ মাহফুজুর রহমানের পিতা আব্দুল মান্নান হাওলাদার বলেন, পূর্ব শত্রুতার জেরে তার ভাই আলতাফ হাওলাদারের ছেলেরা পরিকল্পিতভাবে বসতঘরে হামলা করেছে। হামলাকারীরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর ও মালামাল লুটপাট করে। হামলায় মাহফুজুর রহমানের বোন রহিমা খাতুনসহ তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে শাহিন হাওলাদার (৩৫) কে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অভিযোগ অস্বীকার করেছেন মান্নান হাওলাদারের ভাই আলতাফ হাওলাদার। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, শুধু শহীদ মাহফুজের পিতা হওয়ার কারণে মান্নান এলাকায় প্রভাব খাটাচ্ছেন। বৃহস্পতিবার সে লোকজন নিয়ে আমার বাড়িতে হামলা করে। আজ আবার তার লোকজন আমার ছেলেদের মারধর করেছে।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X