সিলেট ব্যুরো
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ড্রেনে লুকিয়েও পার পেলেন না ৭ ছিনতাইকারী

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

সিলেট নগরীতে পুলিশের চোখ ফাঁকি দিতে ড্রেনের ভেতরে লুকিয়ে থাকা অবস্থায় অভিনব কায়দায় সাত ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। রোববার (১ মার্চ) ভোররাতে নগরীর ধোপাদিঘিরপাড় এলাকায় এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

সোবহানীঘাট পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই চক্রটি নগরীর বিভিন্ন স্থানে পথচারীদের গতিরোধ করে ছিনতাই করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চক্রটি ধোপাদিঘিরপাড় এলাকায় অবস্থান করছে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালানোর পথ না পেয়ে পাশেই ‘হোটেল মেট্রো ইন’-এর সামনের একটি বড় ড্রেনের ভেতরে নেমে লুকিয়ে পড়ে। সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরীর নেতৃত্বে পুলিশ সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলেন। এরপর টর্চলাইট জ্বালিয়ে ড্রেনের ভেতরে তল্লাশি চালিয়ে একে একে সাতজনকে আটক করা হয়।

আটককৃত ছিনতাইকারীরা হলেন, ইমন আহমদ (১৭) মৌলভীবাজারের রাজনগরের বাসিন্দা, ইমন (১৮) মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বাসিন্দা, শাহান আহমদ (১৮) দক্ষিণ সুনামগঞ্জের বাসিন্দা, ইয়াসিন (১৮), সিলেট সদরের বাইশটিলার বাসিন্দা, রুবেল (২১), মৌলভীবাজারের রাজনগরের বাসিন্দা, হৃদয় আহমদ (১৮) সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাসিন্দা ও শওকত মিয়া (৩০) সিলেট নগরীর জল্লারপাড়েরর বাসিন্দা।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, আটককৃতদের বিরুদ্ধে একাধিক ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নগরীতে ছিনতাই ও অপরাধ দমনে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে। জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১০

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১১

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

১২

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

১৩

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১৫

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১৬

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৭

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৮

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৯

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

২০
X