ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা ও তার স্ত্রী-সন্তানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

বিএনপি নেতা আবুল মুনছুর আহম্মেদ পাশা ও তার স্ত্রী শারমিন সুলতানা দীপ্তি।
বিএনপি নেতা আবুল মুনছুর আহম্মেদ পাশা ও তার স্ত্রী শারমিন সুলতানা দীপ্তি।

বগুড়ার ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনছুর আহম্মেদ পাশা, তার স্ত্রী উপজেলা মহিলা দলের সভাপতি শারমিন সুলতানা দীপ্তি ও ছেলে নাফিস ফয়সাল আকাশের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের মামলা দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার উল্লাপাড়া গ্রামের বাসিন্দা চপল মাহমুদ একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত। গত ২৬ ফেব্রুয়ারি রাত সোয়া ৯টার দিকে ধুনট শহর থেকে বাড়ি ফেরার পথে হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে আসামিরা তার পথরোধ করেন। অভিযোগ করা হয়েছে, এ সময় তারা চপল মাহমুদের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা চপল মাহমুদকে মারধর করে তার সঙ্গে থাকা প্রায় ৪০ হাজার টাকা ছিনিয়ে নেন বলে মামলায় উল্লেখ করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার দিনই ভুক্তভোগীর স্ত্রী নাছিমা খাতুন থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ তা মামলা হিসেবে নিতে গড়িমসি করে বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে এবং আসামিদের গ্রেফতারের দাবিতে ২৮ ফেব্রুয়ারি বিকেলে হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন নির্যাতিত পরিবার ও এলাকাবাসী। আন্দোলনের মুখে ওই রাতেই ধুনট থানা পুলিশ অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে।

অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনছুর আহম্মেদ পাশা বলেন, পূর্ব বিরোধের জেরে আমার ছেলের সঙ্গে চপল মাহমুদের হাতাহাতির ঘটনা ঘটেছে। চপল মাহমুদ নিজেই আমার ছেলেকে মারধর করেছে। এখন রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করা এবং আমার সুনাম নষ্ট করার উদ্দেশ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানিয়েছেন, মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

১০

বাস খাদে পড়ে নিহত ৪

১১

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

১২

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

১৩

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

১৪

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

১৫

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

১৬

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১৭

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১৮

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১৯

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

২০
X