সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

নীলফামারীতে আগুনে পুড়ল ব্যাংকসহ ৪ দোকান

ধোঁয়ায় ছেয়ে গেছে চারদিক। ছবি : কালবেলা
ধোঁয়ায় ছেয়ে গেছে চারদিক। ছবি : কালবেলা

নীলফামারীর সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঢাকা ব্যাংকের অফিসসহ চারটি দোকান পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে।

সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শহরের প্রাণকেন্দ্র শহীদ ডা. জিকরুল হক সড়কে আগুনের এ ঘটনা ঘটে।

জানা গেছে, আগুনের খবর পেয়ে সৈয়দপুর, পার্বতীপুর ও সৈয়দপুর সেনানিবাসের দমকল বাহিনীর ৩টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। একটি তুলা দোকানের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। তুলার গোডাউনের পাশে থাকা ঢাকা ব্যাংকের সৈয়দপুর শাখায় আগুনে পুড়ে যায়। এতে ব্যাংকের ভোল্ট, কম্পিউটার সরঞ্জাম, আসবাবপত্রসহ মূল্যবান নথিপত্র পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের তথ্য মতে, আগুন নিয়ন্ত্রণে আনতে ও জানমাল রক্ষা করতে সৈয়দপুর ইউনিটের সহায়তায় এগিয়ে আসে পার্বতীপুর ও সৈয়দপুর সেনানিবাস ইউনিট। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দোকান ও গোডাউনসহ সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ দুই কোটি টাকা হতে পারে।

সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার হাসেম বলেন, তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে সম্পদের ক্ষতি হলেও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X