সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ

জনগণের দুর্ভোগ লাঘবে আমার সর্বাত্মক চেষ্টা থাকবে : মান্নান

সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা পরিদর্শনে আজহারুল ইসলাম মান্নান। ছবি : কালবেলা
সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা পরিদর্শনে আজহারুল ইসলাম মান্নান। ছবি : কালবেলা

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে জনদুর্ভোগ কমাতে কঠোর অবস্থান নিয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। সোনারগাঁয়ের প্রাণকেন্দ্র মোগরাপাড়া চৌরাস্তায় দীর্ঘদিনের যানজট নিরসনে ফুটপাত ও সরকারি জায়গা দখলমুক্ত করতে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময় দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে মোগরাপাড়া চৌরাস্তায় সশরীরে পরিদর্শনে গিয়ে এমপি মান্নান দেখতে পান, সরকারি জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে বাসস্ট্যান্ড, কাঁচাবাজার ও বিভিন্ন অবৈধ স্থাপনা। এসব দখলের কারণে চরম যানজট ও ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

পরিদর্শন শেষে তিনি বলেন, আগের সংসদ সদস্যরা কী করেছেন তা আমি জানি না। আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। জনগণের দুর্ভোগ লাঘবে আমার সর্বাত্মক চেষ্টা থাকবে। ঈদকে সামনে রেখে মানুষের চলাচলে যেন কোনো ভোগান্তি না হয়, আমি নিজে তদারকি করব।

আজহারুল ইসলাম মান্নান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তা এবং থানা পুলিশের সমন্বয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

তিনি আরও বলেন, কিছু অসাধু ব্যক্তি অসহায় মানুষের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায় করে পুনরায় অবৈধ দখলের চেষ্টা করে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, সওজের নির্বাহী প্রকৌশলী আব্দুর রাহিম, সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১০

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১১

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১২

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৩

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৪

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৫

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৬

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৭

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৮

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৯

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

২০
X