উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৮:৫১ এএম
অনলাইন সংস্করণ

প্রাণ গেল ফায়ার সার্ভিস সদস্যের

দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল। ছবি : কালবেলা
দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল। ছবি : কালবেলা

বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রান্ত মণ্ডল নামের ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন।

সোমবার (৩ মার্চ) রাত সাড়ে ৯টায় উপজেলার ইচলাদী শেখের বাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রান্ত মন্ডল (২৪) বরগুনার পাথরঘাটা উপজেলার রূপধর গ্রামের পলিন মন্ডলের ছেলে। তিনি নোয়াখালী জেলা ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন।

গৌরনদী থানার ওসি শামীম শেখ বলেন, প্রান্ত মন্ডল মোটরসাইকেলে পাথরঘাটা যাচ্ছিলেন। উজিরপুরের ইচলাদী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

তিনি আরও বলেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ওসি বলেন, পিকআপভ্যানটি আটক করা সম্ভব হয়নি। নিহতের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। গাড়িটি শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১০

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১১

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১২

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৩

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৭

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৮

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৯

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

২০
X