পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি আরবে নিখোঁজ বাংলাদেশি যুবক

মাহামুদুর হাসান নিংকন। ছবি : সংগৃহীত 
মাহামুদুর হাসান নিংকন। ছবি : সংগৃহীত 

সৌদি আরবে ৯ দিন ধরে মাহামুদুর হাসান নিংকন (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিখোঁজ রয়েছেন ।

গত ২৬ ফেব্রুয়ারি ফুড ডেলিভারি দিতে বেরিয়ে সৌদির দাম্মাম কাতিফ এলাকা থেকে নিখোঁজ হন তিনি।

নিখোঁজ যুবকের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পরান গ্রামে। তিনি ওই গ্রামের স্কুল শিক্ষক আশরাফুল ইসলামের বড় ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, চার বছর ধরে নিংকন সৌদি আরবে বসবাস করছেন। তিনি সেখানে ফুড ডেলিভারি কোম্পানির রাইডার হিসেবে চাকরি করতেন। বছরখানেক ধরে নিজেই ফুড ডেলিভারির কাজ করছিলেন। গত ২ মাস ধরে তিনি দাম্মাম শহরের কাতিফ এলাকায় অবস্থান করছিলেন। ঘটনার দিন গত ২৬ ফেব্রুয়ারি ফুড ডেলিভারি দিতে বের হন। পরে আর বাসায় ফিরে আসেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। পরিবারের সদস্যরা বিভিন্নভাবে তার সন্ধান চালালেও কোনো খোঁজ মেলেনি। এ নিয়ে তার পরিবারে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

নিংকনের মা নাজমা খাতুন বলেন, আমার ছেলে এখন কোথায় আছে, কেমন আছে কিছুই জানি না। আমার ছেলেকে খুঁজে পেতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সৌদি আরবের প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি।

এ ব্যাপারে নিংকনের মা নাজমা খাতুন নিখোঁজ ছেলের সন্ধান চেয়ে গত বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালকের প্রতি লিখিত আবেদন করেছেন। এতে পরিবারের পক্ষ থেকে দ্রুত তার সন্ধান পেতে সরকারের সহযোগিতা কামনা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১০

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১১

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১২

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৩

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

১৪

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

১৫

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

১৬

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

১৭

গন্তব্য

১৮

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

১৯

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

২০
X