পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

শিশুর দুধ খাওয়া ফিডারে লাথি, ঘটনা গড়াল আদালত-থানায়

রংপুর জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
রংপুর জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

রংপুর পীরগাছায় এক শিশুর দুধ খাওয়ার ফিডারে আরেক শিশুর লাথি মারার ঘটনা শেষ পর্যন্ত গড়িয়েছে আদালত ও থানায়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক প্রতিবন্ধী পরিবারের ওপর কয়েক দফা হামলার অভিযোগ উঠেছে। এতে চারজন আহত হয়েছে, যাদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব নগরজিৎপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, দুই পা-বিহীন প্রতিবন্ধী শফিকুল ইসলামের ছোট ভাতিজার দুধ খাওয়ার ফিডারে প্রতিবেশী এক শিশু লাথি মারার চেষ্টা করে। ফিডারে লাথি মারায় নিষেধ করলে প্রতিবেশী আব্দুল খালেক ও তার ছেলে সেনা সদস্য সোহেল মিয়া শফিকুল ইসলামের পরিবারের ওপর হামলা চালায়। হামলায় শফিকুল ইসলাম (৪৫), তার স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৩৭), মা মেনেকা বেগম (৬০), ছোট ভাই এনামুল হক (৩২) ও তার স্ত্রী রানী বেগম (৩০) আহত হন।

শফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, তুচ্ছ ঘটনায় আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমি শারীরিক প্রতিবন্ধী হওয়ার পরেও তারা আমাদের ছাড় দেয়নি। আমি আদালতের কাছে সঠিক বিচার চাই।

আহত মেনেকা বেগম বলেন, হামলার পর তারা আমাদের চলাচলের রাস্তায় বাধা সৃষ্টি করছে এবং হুমকি দিচ্ছে। আমরা প্রশাসনের কাছে নিরাপত্তা চাই।

এ বিষয়ে অভিযুক্ত পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল বলেন, প্রতিবন্ধী পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে সেনাসদস্যের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X