মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
​ ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

পরিবেশ রক্ষার স্বার্থে আমাদের অবশ্যই ব্লক ইটের দিকে যেতে হবে : পরিবেশমন্ত্রী

ফেনী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। ছবি : কালবেলা
ফেনী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। ছবি : কালবেলা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, বর্তমানে প্রচলিত পদ্ধতিতে মাটি পুড়িয়ে ইট তৈরি পর্যায়ক্রমে বন্ধ করা হবে। তবে রাতারাতি এটি পরিবর্তন করা সম্ভব নয়। পরিবেশবান্ধব ব্লক ইটে রূপান্তর হতে কিছুটা সময় লাগবে। তবে পরিবেশ রক্ষার স্বার্থে আমাদের অবশ্যই ব্লক ইটের দিকে যেতে হবে।

তিনি বলেন, পরিবেশ খাতে অতীতে যে ধরনের অনিয়ম ও লুটপাট হয়েছে, ভবিষ্যতে তা আর হতে দেওয়া হবে না। ভবিষ্যতে যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত হবে, তাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা হবে।

রোববার (৮ মার্চ) দুপুরে ফেনী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। দায়িত্ব গ্রহণের পর এটিই মন্ত্রীর নিজ জেলা ও সংসদীয় আসনে প্রথম সরকারি সফর।

দেশের পরিবেশ রক্ষায় সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে আব্দুল আউয়াল মিন্টু বলেন, সরকার জনজীবনের মানোন্নয়ন ও দূষণমুক্ত দেশ গড়তে বদ্ধপরিকর। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবিলা করা। এ লক্ষ্যে ইতোমধ্যে ১৮০ দিনের একটি বিশেষ কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আগামী মে মাস থেকে আগস্ট মাস পর্যন্ত দেশব্যাপী ব্যাপক হারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।

ঢাকা শহরের বর্তমান বায়ুমান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, ঢাকার বায়ুদূষণ বর্তমানে বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ পর্যায়ে রয়েছে। পরিবেশের উন্নয়ন ছাড়া জীবনযাত্রার মানোন্নয়ন সম্ভব নয়। দূষণ কমানো এখন আমাদের জাতিগত দায়িত্ব। এটি শুধু স্বাস্থ্যের ক্ষতি করছে না, বরং দেশের অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করছে এবং মানুষের গড় আয়ু কমিয়ে দিচ্ছে।

উন্নয়ন কর্মকাণ্ডে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার দেশের প্রকৃত উন্নয়ন চায়। মাঠ পর্যায়ের কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- ফেনীর জেলা প্রশাসক মুনিরা হক, পুলিশ সুপার শফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শাহ নবী নেওয়াজ, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোবাশ্বের হোসেন মো. রাজিব এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, দাগনভূঁইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন সদস্য সচিব কামরুল উদ্দিন ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১০

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১১

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১২

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৩

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৪

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৫

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৬

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৭

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৮

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৯

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

২০
X