কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামবাসীর সঙ্গে বিজিবির তুমুল সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় চোরাই পণ্য বহনের সময় গ্রামবাসীর সঙ্গে বিজিবির সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।  ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় চোরাই পণ্য বহনের সময় গ্রামবাসীর সঙ্গে বিজিবির সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামবাসীর সঙ্গে বিজিবি সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৮ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, ভারত থেকে চোরাই পণ্য নিয়ে সীমান্ত অতিক্রমের সময় খাদলা বিজিবি ক্যাম্পের গোয়েন্দা শাখার (এফএস) একজন সদস্য তাদের ধাওয়া করেন। ধাওয়ার সময় এক চোরাকারবারি মাটিতে পড়ে গুরুতর আহত হন এবং তার পা ভেঙে যায়।

ঘটনার পর স্থানীয় গ্রামবাসী ওই বিজিবি সদস্যের ওপর হামলা চালায়। পরিস্থিতি বেগতিক দেখে তিনি কাছে থাকা গ্রাম পুলিশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে খাদলা বিজিবি ক্যাম্পের অন্যান্য সদস্য ঘটনাস্থলে এসে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটায়।

এক পর্যায়ে বিজিবি সদস্যরা বন্দুক মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন, তবে পরে তাকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।

বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, চোরাই পণ্য বহনের সময় ধাওয়া করতে গিয়ে একজন চোরাকারবারির পা ভেঙে যায়। এ ঘটনায় গ্রামবাসী হামলা চালায়। বন্দুক প্রস্তুত রাখা হয়েছিল কেবল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য, গুলি করার জন্য নয়।

তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X