মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০১:৫৪ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৬, ০২:১২ পিএম
অনলাইন সংস্করণ

লাভের স্বপ্নে তামাক চাষ, হুমকির মুখে জনস্বাস্থ্য

সাদুল্লাপুরের গ্রামাঞ্চলে লাভের স্বপ্নে কৃষকরা ঝুঁকি নিয়ে তামাক চাষ করছেন। ছবি : কালবেলা
সাদুল্লাপুরের গ্রামাঞ্চলে লাভের স্বপ্নে কৃষকরা ঝুঁকি নিয়ে তামাক চাষ করছেন। ছবি : কালবেলা

গাইবান্ধার সাদুল্লাপুরের গ্রামাঞ্চলে কৃষকরা লাভের স্বপ্নে ঝুঁকি নিয়ে তামাক চাষ করছেন। এতে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

সম্প্রতি সাদুল্লাপুর উপজেলা ফরিদপুর ইউনিয়নের সাবেক জামালপুর এলাকা ঘুরে দেখা গেছে তামাক আবাদের দৃশ্য। এ ক্ষেতেই স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে পরিচর্যাসহ তামাক পাতা সংগ্রহ করছেন এখানকার কৃষকরা।

সাবেক জামালপুর এলাকার প্রায় ১৭ একর জমিতে কৃষক অতুল চন্দ্র, নিমাই সরকার, রমনী কান্ত দীপক চন্দ্র ও মিলন সরকারসহ অনেকে তামাক চাষ করছেন। তারা বহুজাতিক কোম্পানির প্রলোভনে প্রতি বছর নতুন জমিতে চাষে যুক্ত হচ্ছেন। এই কোম্পানিগুলো কৃষকদের বীজ, সার, কীটনাশকসহ প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করে এবং চাষ শেষে তামাক পাতা কিনে নেয়, যা থেকে কৃষকরা অর্থনৈতিক লাভ পান।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদে তামাক চাষে যুক্ত থাকলে ক্যানসার, পেটের ব্যথা, ব্রংকাইটিস, অ্যাজমা, চর্মরোগ, বুক ও ঘাড়ের ব্যথাসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তা ছাড়া, তামাক চাষের কারণে জমির উর্বরতা কমছে এবং অন্যান্য খাদ্য ফসলের উৎপাদন হ্রাস পাচ্ছে।

স্থানীয় সবজু মিয়া ও শুভ মন্ডল বলেন, এই এলাকায় হঠাৎ করে তামাক আবাদ বৃদ্ধির কারণে পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে। পাশাপাশি জমি হারাচ্ছে উর্বরা শক্তি। আর হ্রাস পাচ্ছে অন্যান্য খাদ্য উৎপাদন ফসল।

সাদুল্লাপুর উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্রাচার্য বলেন, ‘তামাক চাষ কোনো ভালো ফসল নয়। এটি পরিবেশ এবং মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। আমরা সচেতনতা বৃদ্ধির মাধ্যমে কৃষকদের তামাক চাষ থেকে নিরুৎসাহিত করার কাজ চালিয়ে যাচ্ছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১০

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১১

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১২

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৩

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৪

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৫

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৮

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৯

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

২০
X