মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ স্বামী-স্ত্রী

বিস্ফোরণের পর ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি : কালবেলা
বিস্ফোরণের পর ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি : কালবেলা

ঢাকার ধামরাইয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) রাত ১০টার দিকে ধামরাই পৌরসভার কিষাণ নগর এলাকার একটি ভবনে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— সুমনা বেগম (৪৫) ও তার স্বামী বাদশা মিয়া (৫৫)।

নুরুল ইসলাম নামে এক প্রতিবেশী বলেন, আশপাশের সবাই বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ করে বিকট শব্দ হয়। ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই, ঘরের ভেতরে বড় ধরনের ক্ষতি হয়েছে। জানালাগুলো ভেঙে গেছে। জানালার কাচ ভেঙে পড়ছে। বাড়ির মালিক বাদশাহ মিয়ার হাতে আঘাত লেগেছে। তার স্ত্রীর অবস্থা খুবই খারাপ। সবাই মিলে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।

স্থানীয় আরেক বাসিন্দা অসীম ঘোষ বলেন, শব্দটা শুনে সেখানে যাই। গিয়ে দেখি পুরো রান্নাঘরের অবস্থা খারাপ এবং জানালাগুলো ভেঙে গেছে। দুজনকে সবাই মিলে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। সেখান থেকে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আল আমিন খান বলেন, রান্নাঘরে গ্যাস জমে থাকায় চুলা জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হন বাদশা মিয়া ও তার স্ত্রী সুমনা বেগম। এর মধ্যে সুমনা প্রায় শতভাগ দগ্ধ হয়েছেন এবং তার স্বামী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহত দুজনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

তিনি আরও বলেন, যে গ্যাস লাইনে লিকেজ ছিল, সে দুটি লাইনই বন্ধ করে দিয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X