‎সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৩:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

নিহত সজিব। ছবি : সংগৃহীত
নিহত সজিব। ছবি : সংগৃহীত

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সজিব নামে এক যুবক নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নিহত সজিব মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের খোরমা ওয়ালা গ্রামের শাহ আলামের ছেলে। সে মুরাদপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিনের গ্যারেজে চাকরি করত।

‎স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে মুরাদপুর ইউনিয়ন পরিষদের সামনে যুবদল নেতা শাহাবুদ্দিন ও আলিমের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে এ ঘটনার জেরে সন্ধ্যায় শাহাবুদ্দিনের লোকজন আলিমের ওপর হামলা চালায়। পরে দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে ‎আলিমের স্ত্রী তাহমিনা আক্তার বলেন, আমার স্বামীকে এলাকাবাসী নিজ থেকে ইউপি নির্বাচনে অংশ নেওয়ার জন্য অনুরোধ করছে। কিন্তু ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আমার স্বামীর জনপ্রিয়তাকে মানতে নারাজ। মঙ্গলবার পরিষদে চাল বিতরণকে কেন্দ্র করে আলিম ও শাহাবুদ্দিনের মধ্যে বাগবিতণ্ডা হয়েছিল।

তিনি বলেন, ‎পরে সন্ধ্যায় শাহাবুদ্দিনের অনুসারীরা চারটি সিএনজি ও দুটি মোটরসাইকেল নিয়ে ককটেল বিস্ফোরণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে হামলা চালায়। এ সময় তাদেরকে এলাকাবাসী প্রতিহত করতে গেলে আমাদের এলাকার বেশ কয়েকজন আহত হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।

শাহাবুদ্দিন বলেন, আমার এলাকায় একটি রিকশার ব্যাটারি চুরি হয়েছিল। এ ঘটনায় একটি সালিশি বৈঠক হয়। সেই বৈঠকে আমি ভুক্তভোগীর পক্ষে ছিলাম এবং আলিম চোরের পক্ষে ছিল। একপর্যায়ে চুরির ঘটনাটি ২০ হাজার টাকার মাধ্যমে মীমাংসা হলে ১৫ দিনের জন্য টাকাগুলোর জামিনদার নেন আলিম। দীর্ঘদিন হয়ে গেলেও জামিনের টাকাগুলো না দেওয়াতে আলিমকে জিজ্ঞেস করলে সে আমার সঙ্গে বাগবিতণ্ডা শুরু করে।

তিনি বলেন, মঙ্গলবার (১০ মার্চ) আমার এলাকায় একটি ইফতার মাহফিলের আয়োজন করি। ইফতারের পরে সজীবসহ আমার কয়েকজন অনুসারী সিএনজিযোগে গোপ্তাখালীর দিকে গেলে সেখানে আলিমের অনুসারীরা আমার লোকদের ওপর হামলা চালায়। ওই হামলাতেই সজীব নিহত হয়।

‎সীতাকুণ্ড মডেল থানার কর্মকর্তা মহিনুর ইসলাম বলেন, বিএনপির দুই গ্রুপের মধ্যে আগামী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। সজীব নামের একজন নিহত হয়েছেন। এতে ৭/৮ জন আহত হয়েছেন। সজিবের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পেছনে আসল ঘটনা উদঘাটনের জন্য পুলিশের একটি টিম কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১০

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১১

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১২

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৩

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৪

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৫

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৬

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৭

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৮

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৯

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

২০
X