নকলা প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

কিশোরকে নৃশংসভাবে ছুরিকাঘাতে কলিজা বিচ্ছিন্ন, হাসপাতালে মৃত্যু 

নিহত সজীব। ছবি : কালবেলা
নিহত সজীব। ছবি : কালবেলা

শেরপুরের নকলায় মোবাইল হারানোর ঘটনাকে কেন্দ্র করে সজীব (১৪) নামে এক কিশোরকে ডেকে নিয়ে নৃশংসভাবে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় চারদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বিকেল ৪টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ওই কিশোরের মৃত্যু হয়।

নিহত সজীব উপজেলার ৭নং টালকি ইউনিয়নের বিবিরচর গ্রামের ফারহানের একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে একই গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে রিফাতসহ আরও ৩-৪ জন সজীবকে আড্ডা দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নেয়। পরে মোবাইল হারানো নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে সজীবের ওপর ধারাল অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। হামলার সময় ধারাল অস্ত্রের আঘাতে ওই কিশোরের শরীর থেকে কলিজার একটি অংশ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে আইসিইউতে চারদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (১৪ মার্চ) বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।

সজীবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বজনরা। এ সময় তার মা চিৎকার করে বলেন, ‘আমার সজীবরে নিয়া যাইতাছিগা, তোমরা সবাই আমার সজীবরে দেখবার লাইগা আসো, তোমরা আর ফোন দিও না’।

টালকি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নকলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খোরশেদুর রহমান জানান, সজীবের মরদেহ আনার জন্য পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী তৈবুর রহমান বলেন, সমাজে এমন নৃশংস ঘটনার পেছনে সামাজিক ও পারিবারিক অবক্ষয় দায়ী।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, ঘটনার পর গত ১১ মার্চ শেরপুর সদর সার্কেলের কর্মকর্তাসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নকলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১০

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১১

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১২

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৩

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৪

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৫

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৬

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৭

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৮

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৯

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

২০
X