ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৯:৪২ এএম
আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১০:০৫ এএম
অনলাইন সংস্করণ

দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত

নিহত হোনা মিয়া। ছবি : সংগৃহীত
নিহত হোনা মিয়া। ছবি : সংগৃহীত

ফেনীর ছাগলনাইয়ায় ফসলি জমির মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে হোনা মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) গভীর রাতে উপজেলার পাঠান নগর ইউনিয়নের কন্ট্রাকটর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন স্থানে ফসলি জমির মাটি কাটার এক ‘মহোৎসব’ শুরু হয়। এ মাটির ব্যবসার নিয়ন্ত্রণ ও লভ্যাংশের ভাগাভাগি নিয়ে স্থানীয় প্রভাবশালী ও সরকার দলীয় নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই শনিবার রাতে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়, যার ফলে হোনা মিয়া প্রাণ হারান।

ছাগলনাইয়া থানার উপরিদর্শক (এসআই) রুবেল কালবেলাকে বলেন, সংঘর্ষের পরপরই পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছাত্রদল নেতা মাহাতির মজুমদারসহ সাতজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

ছাগলনাইয়া থানার ওসি মো. শাহিন মিয়া বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সাতজনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১২

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৩

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৪

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৫

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৬

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৭

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৮

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৯

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

২০
X