বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

হানিফ পরিবহনের ২১ যাত্রীর বাড়তি ভাড়া ফিরিয়ে দিলেন ম্যাজিস্ট্রেট

বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা। ছবি : কালবেলা
বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা। ছবি : কালবেলা

বরিশালে হানিফ পরিবহনের ২১ যাত্রীর কাছ থেকে আদায় করা বাড়তি ভাড়া ফিরিয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ৪টি পরিবহনকে অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে বরিশাল জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

বিআরটিএ বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক সৌরভ সাহা বলেন, ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি বাস স্বরূপকাঠির উদ্দেশ্য ছেড়ে আসে। বাসে থাকা ২১ জন যাত্রীর বরিশালে নামার কথা। সেই হিসেবে তাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫৬৫ টাকা করে ভাড়া নেওয়ার কথা। কিন্তু তাদের প্রত্যেকের কাছ থেকে ২০০ টাকা করে বাড়তি ভাড়া আদায় করা হয়েছে।

তিনি জানান, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসে প্রবেশ করে যাত্রীর কাছ থেকে ভাড়ার বিষয়ে জানতে চাইলে তারা বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন।

পরে হানিফ পরিবহনকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ২০০ টাকা করে ২১ যাত্রীকে ফিরিয়ে দেওয়া হয়। পাশাপাশি শ্যামলী পরিবহনের ২, মেঘনা পরিবহনের ১টি বাসে চার হাজার টাকা জরিমানা করা হয়।

বিআরটিএ বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক সৌরভ সাহা বলেন, ঈদুল ফিতরে বাড়তি ভাড়া আদায় বন্ধসহ সড়কে শৃঙ্খলা রক্ষায় খাদ্য অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব হরেকৃষ্ণ অধিকারীকে বরিশালে নিযুক্ত করা হয়েছে। তিনি ১৬ থেকে ২৪ মার্চ পর্যন্ত বরিশালে দায়িত্ব পালন করবেন। ঢাকা থেকে নিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসনের সমন্বয়ে প্রতিদিন অভিযান চলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১০

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১১

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১২

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১৩

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৪

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৫

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৬

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৭

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৮

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৯

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

২০
X