চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগে চেয়ারম্যান অবরুদ্ধ

ধাইনগর ইউনিয়ন চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখেন বঞ্চিত কার্ডধারী ও স্থানীয়রা । ছবি : কালবেলা
ধাইনগর ইউনিয়ন চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখেন বঞ্চিত কার্ডধারী ও স্থানীয়রা । ছবি : কালবেলা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফকে অবরুদ্ধ করে রাখেন বঞ্চিত কার্ডধারী ও স্থানীয়রা। প্রায় সাড়ে চার ঘণ্টা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অবরুদ্ধ থাকার পর পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় ধাইনগর ইউনিয়নে ৫ হাজার ২৪০ পরিবারের জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ আসে। তবে মঙ্গলবার বিতরণের সময় অনেক বৈধ কার্ডধারীকে চাল না দিয়েই কার্যক্রম শেষ করা হয়। এতে শতাধিক মানুষ বঞ্চিত হন। ক্ষোভে ফেটে পড়েন তারা। এ সময় কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন।

ধাইনগর এলাকার শরিফুল ইসলাম বলেন, এই চাল ছিল কত মানুষের ঈদের আনন্দ। চেয়ারম্যান চাল চুরি করে মানুষের আনন্দকে মাটি করে দিয়েছে।

আনিসুর নামে আরেকজন বলেন, ভিজিএফের দশ কেজি চাল অনেক পরিবারের কাছে মাসের এক বেলা একমুঠো ভাতের জোগান। এসব মানুষের হক মেরে খেয়েছে লতিফ চেয়ারম্যান আমরা তার বিচার চাই। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ইউনিয়ন পরিষদে জড়ো হয়ে চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে নিরাপদে সরিয়ে নেয়।

এ বিষয়ে বক্তব্য জানতে চেয়ারম্যান আব্দুল লতিফের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তৌফিক আজিজ বলেন, ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত চলছে। যেসব প্রকৃত কার্ডধারী চাল পাননি, তাদেরকে দ্রুত চাল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X