জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০৭:৫৯ পিএম
আপডেট : ২১ মার্চ ২০২৬, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের আনন্দে ঘুরতে গিয়ে সেতু ভেঙে চারজন নিহত, নিখোঁজ ১

জামালপুরের দেওয়ানগঞ্জে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে চার শিশুর মৃত্যু। ছবি : কালবেলা
জামালপুরের দেওয়ানগঞ্জে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে চার শিশুর মৃত্যু। ছবি : কালবেলা

জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদুল ফিতরের আনন্দে ঘুরতে গিয়ে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে চার শিশু নিহত হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছে আরও এক শিশু। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস।

শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতরের বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলেন দেওয়ানগঞ্জ ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার দশ বছর বয়সী সন্তান মায়ামনি, ঝালুরচর এলাকার শের আলীর ৬ বছর বয়সী ছেলে আব্দুল মোতালেব ও তার ১২ বছর বয়সী কন্যা খাদিজা। এ ছাড়া দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শান্তি নামে আরেক শিশুর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদকে কেন্দ্র করে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে ব্রহ্মপুত্র নদের উপর ভাসমান সেতুর উপর ভীড় করে স্থানীয়রা। অতিরিক্ত চাপের কারণে সেতুটি ভেঙে নিচে পড়ে যায় অনেকেই। সবাই সাতার কেটে তীরে উঠলেও নিখোঁজ থাকে পাঁচ শিশু। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে দেওয়ানগঞ্জের ফায়ার সার্ভিস। এ সময় স্থানীয়দের সহায়তায় তিন শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। আরেকজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। পরে তার মৃত্যু হয়। অন্য আরেক শিশুকে উদ্ধারে অভিযান এখনো চলছে।

ঈদের এই খুশির মধ্যে চার শিশুর নিহতের খবরে শোকের ছায়া নেমে এসেছে পুরো দেওয়ানগঞ্জে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে কালবেলাকে বলেন, মর্মান্তিক ঘটনা সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ। নিখোঁজ আরেক শিশুকে খোঁজে অভিযান অব্যাহত আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X