সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

দুর্ঘটনাস্থল । ছবি : কালবেলা
দুর্ঘটনাস্থল । ছবি : কালবেলা

চট্টগ্রামের সাতকানিয়ায় দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রী উঠানোর সময় মাইক্রোবাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ সময় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় এলাকায় রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত রনজিত ধর (৫৫) ও বাবুল দে (৬৫) দোহাজারী পৌরসভার ২নং ওয়ার্ডে স্থানীয় বাসিন্দা বলে জানা যায়। আহতরা হলেন— দিলীপ মল্লিক, ইহসান, মশিউর রহমান, টিকলু বিশ্বাস।

স্থানীয় সূত্র জানায়, রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে থেকে বাবুল দে ও রনজিতসহ আরও কয়েকজন ব্যক্তি দোহাজারীর দিকে যাওয়ার জন্য একটি ব্যাটারিচালিত অটোরিকশায় উঠছিলেন। এর পরপরই পিছন থেকে একটি দ্রুত গতিতে আসা মাইক্রোবাস তাদের ধাক্কা দেয়। এ সময় গাড়িতে থাকা যাত্রীরা মহাসড়ক থেকে ছিটকে পড়ে যায়। এতে উভয় গাড়ির যাত্রীরা আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দোহাজারী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। এছাড়া চিকিৎসক রনজিত ধর ও বাবুল দেকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী এই বিষয়ে বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X