রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

সুশাসন নিশ্চিত করা পুলিশের এক নম্বর এজেন্ডা : আইজিপি

বক্তব্য রাখেন পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির । ছবি : কালবেলা
বক্তব্য রাখেন পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির । ছবি : কালবেলা

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা এবং ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করা পুলিশের এক নম্বর এজেন্ডা।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

এ সময় আইজিপি বলেন, আসলে আমাদের দেশের টাকা বিদেশে চলে গেছে। বিনিয়োগ আসতে হলে আইনশৃঙ্খলা রক্ষা করা দরকার। আর সেজন্য মূল ভূমিকা পুলিশের। সেনাবাহিনী, বিজিবি অন্যান্য বাহিনী আছে। তবে মূল ভূমিকা পুলিশের।

তিনি বলেন, ৫ আগস্টের পর শূন্যের কোটায় ছিল পুলিশের মনোবল। আমাদের মূল কাজ আইনের সুরক্ষা দেওয়া। রিগেইন করার জন্য সঠিকভাবে আস্থা অর্জন করতে পারে, আইনশৃঙ্খলা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেই চেষ্টা চলছে। এবার ইতিহাসে বিশ্বাসযোগ্য নির্বাচন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আইজিপি আলী হোসেন ফকির বলেন, বিভিন্ন দেশে মাদকের ছড়াছড়ি। মাদকের খারাপ দিক আছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। এছাড়া কোনো উগ্রতা যেন না থাকে। ইয়াং জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে মাদকের কারণে। মাদক নির্মূল করা এক আমাদের নম্বর লক্ষ্য।

এসময় আইজিপি জুলাই বিপ্লবে পুলিশ হত্যাসহ সকল হত্যাকাণ্ডের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান ও আরএমপি কমিশনার ড. জিল্লুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কী সর্বাত্মক যুদ্ধে জড়াবে

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১০

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১১

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৩

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৪

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৫

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৬

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৭

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৮

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৯

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২০
X