রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

হাসিনার ‘হেলমেট বাহিনী’ ‘গুপ্ত বাহিনীতে’ রূপ নিয়ে মব করছে : ভূমিমন্ত্রী

রাজশাহীর কমিউনিটি সেন্টারে বক্তব্য দিচ্ছেন ভূমিমন্ত্রী। ছবি : কালবেলা
রাজশাহীর কমিউনিটি সেন্টারে বক্তব্য দিচ্ছেন ভূমিমন্ত্রী। ছবি : কালবেলা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, শেখ হাসিনা সরকারের আমলে বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালানো কথিত ‘হেলমেট বাহিনী’ বর্তমানে ‘গুপ্ত বাহিনীতে’ রূপান্তরিত হয়েছে। তারাই এখন দেশে মব সৃষ্টি করে অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে রাজশাহীর কমিউনিটি সেন্টারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিজানুর রহমান মিনু বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেই হেলমেট বাহিনীর সদস্যরা নতুন রূপে সংগঠিত হয়ে দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির পেছনে কাজ করছে। তাদের লক্ষ্যই হচ্ছে দেশকে অশান্ত রাখা এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা।

তিনি বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা অনেক বেশি কঠিন। বিএনপি সব সময় দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। তিনি বলেন, আমাদের ঘোষণা সবার আগে বাংলাদেশ। আমরা কোনো প্রভুত্বে নয়, বরং পারস্পরিক বন্ধুত্বে বিশ্বাস করি। দেশের সাধারণ মানুষই আমাদের মূল শক্তি। নেতাকর্মীদের উদ্দেশে মিনু বলেন, বিএনপি কোনো মন্ত্রী, এমপি বা মেয়রের দল নয়; এটি সম্পূর্ণভাবে কর্মীদের দল। কর্মীরাই এই দলের প্রাণশক্তি।

মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের অধীনে অনেক খাস জমি রয়েছে। ইচ্ছা করলে সেগুলো দখল করে দলীয় কার্যালয় নির্মাণ করা সম্ভব ছিল, কিন্তু বিএনপি দখলবাজির রাজনীতিতে বিশ্বাস করে না। দলের মহাসচিবের নামে বৈধভাবে জমি ক্রয় করে স্থায়ী কার্যালয় নির্মাণের পরিকল্পনা রয়েছে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন। সভাপতিত্ব করেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। এছাড়াও সভায় জেলা বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১০

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১১

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১২

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৩

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১৪

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৫

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৬

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৭

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৮

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৯

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

২০
X