সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৫:৪০ পিএম
আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি : কালবেলা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি : কালবেলা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুতের লাইন কেটে দেওয়ার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবোরোধ করে বিক্ষোভ হয়েছে। রোববার (২৯ মার্চ) দুপুর ১টার দিকে মিতালি মার্কেটের দোকানদার, ব্যবসায়ীও কারখানা মালিকরা সাইনবোর্ড এলাকায় এ কর্মসূচি পালন করেন।

ব্যবসায়ী হাসান আল মামুন বলেন, মিতালি মার্কেটটি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ পাইকারী মার্কেট। এখানে ৬ হাজারের বেশি দোকান ও অসংখ্য ব্যবসায়ী রয়েছেন। বকেয়া বিদ্যুৎ বিলের জন্য রোববার সকাল ১০টায় ডিপিডিসি কর্তৃপক্ষ মার্কেটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। তার প্রতিবাদে ব্যবসায়ীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।

ব্যবসায়ীদের অভিযোগ, তারা বিদ্যুৎ বিল পরিশোধ করলেও তথাকথিত দোকানদার সমিতির কর্মকর্তারা ডিপিডিসির বিল পরিশোধ করেনি। ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় মার্কের হাজার হাজার দোকান ও কলকারখানা অন্ধকার হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে কার্যক্রম।

ব্যবসায়ীদের অভিযোগ, বিগত ২০১৮ সালে ৩ মার্চ দোকানদার সমিতির নির্বাচনে কমিটি হওয়ার পর থেকে আর নির্বাচন হয়নি। ওই কমিটির বহু নেতার বিরুদ্ধে গত জুলাই আন্দোলনের ঘটনায় হত্যা মামলা হয়। ফলে তারা গা ঢাকা দিয়েছে। বর্তমানে আওয়ামী লীগের দোসর একটি পক্ষ নির্বাচন ছাড়া পকেট কমিটি করে মার্কেট নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন।

ব্যবসায়ী মঞ্জু বলেন, নিয়মনীতির তোয়াক্কা না করে নারায়ণগঞ্জ শ্রম অধিদপ্তরের পরিচালক গোপালগঞ্জের বাসিন্দা আওয়ামী লীগের দোসর আফিফা ও সহাকারী পরিচালক ইয়াছমিন আক্তারকে ম্যানেজ করে অর্থের বিনিময়ে জামান মিয়াকে সভাপতি ও জয়নাল আবেদীন ফারুককে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্যের একটি কমিটি দিয়েছে। ফলে শ্রম অধিদপ্তরের ওই দুর্মকর্তার বিরুদ্ধে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করা হয়েছে।

গত ৮ জানুয়ারি মন্ত্রণালয়ের যুগ্মসচিব কুদ্দুছ আলী সরকার সরেজমিনে অভিযোগ তদন্ত করেছেন। অবৈধ এ কমিটির নেতারা মার্কেটের বিদ্যুৎ বিলের টাকা আত্মসাত করছে। তারা বিভিন্ন অজুহাতে ব্যবসায়ীদের জিম্মি করে কোটি কোটি টাকা লুটপাট করছে। তাই বাধ্য হয়ে অবৈধ কমিটির নেতা জামান মিয়া, ফারুক, মিটার মামুন গংদের বিরুদ্ধে আন্দোলন করা হচ্ছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি কমিটি গঠন করে সুন্দরভাবে মার্কেট পরিচালনার দাবি জানার ব্যবসায়ীরা।

এ বিষয়ে জানতে বর্তমান কমিটির সভাপতি জামান মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি। তার মোবাইলে একাধিকবার ফোন করা হলেও সেটি রিসিভ হয়নি।

সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ফারুক বলেন, আমি গ্রামের বাড়িতে আছি। মার্কেট বিষয়ে কিছু অবগত নই।

কমিটির কর্যকরী সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, মার্কেটের দোকানদার ও ব্যবসায়ীরা বিদ্যুৎ বিল দিচ্ছে না। ফলে বিল বকেয়া থাকায় ডিপিডিসি কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। তারা বিল না দিয়ে আন্দোল করছে আমাদের প্রতিপক্ষ মহলের ইন্ধনে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল বারিক বলেন, মহাসড়ক অবরোধের খবর পেয়ে অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি। আসেন। দ্রুত সময়ে বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যবস্থা করার আশ্বাস দিলে ব্যবসায়ীরা মহসড়ক ছেড়ে চলে যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X