ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

পানিতে ডুবে যমজ ভাইয়ের মৃত্যু

ব্রাহ্মণপাড়ায় যমজ ভাইয়ের মৃত্যুর ঘটনায় বাড়িতে স্বজন ও প্রতিবেশীরা। ছবি : কালবেলা
ব্রাহ্মণপাড়ায় যমজ ভাইয়ের মৃত্যুর ঘটনায় বাড়িতে স্বজন ও প্রতিবেশীরা। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নানাবাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে আলী (৪) ও অলি (৪) নামে যমজ ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন এলাকার মুনসী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার ঘিলাতলা এলাকার তারা মিয়ার ছেলে। তারা জিরুইন এলাকার দুগ্ধ ব্যবসায়ী বাবুল মিয়ার নাতি।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দুপুরে আলী ও অলি বাড়ির আঙিনায় খেলা করছিল। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির অদূরে ধানক্ষেতের মাঝে খনন করা একটি অগভীর ডোবায় দুই ভাইকে ভাসতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

সাহেবাবাদ ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। অসাবধানতাবশত পানিতে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে। শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশকে এখনও কেউ আনুষ্ঠানিকভাবে অবহিত করেনি। তবে তথ্য পাওয়া গেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১০

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১১

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১২

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৩

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৪

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৫

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৬

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৭

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৮

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৯

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

২০
X