ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

যুবলীগ নেতা গ্রেপ্তার

যুবলীগ নেতা সুলতান নাছিম। ছবি : কালবেলা
যুবলীগ নেতা সুলতান নাছিম। ছবি : কালবেলা

বগুড়ার ধুনটে বিএনপির মিছিলে ককটেল হামলা ও ব্যানারে অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার (২৯ মার্চ) রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

যুবলীগ ওই নেতার নাম সুলতান নাছিম। তিনি উপজেলার পেচিবাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২১ ডিসেম্বর বিএনপির নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল শেষে পথসভা করতে থাকেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে বিএনপির পথসভায় ককটেল হামলা ও ব্যানারে অগ্নিসংযোগ করে উল্লাস করে। এ ঘটনায় ২০২৪ সালের ১৭ অক্টোবর উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুন-নবী তালুকদার বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগের নেতাকর্মী ও ৬ শিক্ষকসহ ৮১ জনকে আসামি করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১০

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১১

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

১২

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

১৩

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১৫

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১৬

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৭

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৮

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৯

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

২০
X