কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম

আহত আওয়ামী লীগ নেতা মো. মামুন। ছবি : কালবেলা
আহত আওয়ামী লীগ নেতা মো. মামুন। ছবি : কালবেলা

কাপ্তাইয়ে রাতের আঁধারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কেপিএম এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মো. মামুন (৪২) উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। এ ছাড়া তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ১ নম্বর চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন বলেন, মামুন বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ইউপি কার্যালয়ের সামনে স্থানীয় ঠিকাদার নুরুল্লাহ ভূঁইয়ার জানাজা নামাজ পড়েন। পরে তিনি তার নিজ বাসার সামনে পৌঁছলে হঠাৎ অজ্ঞাত কয়েকজন সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে মামুনের মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।

এ সময় স্থানীয় বাসিন্দারা এগিয়ে গিয়ে মামুনকে উদ্ধার করে প্রথমে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার ভোর পাঁচটায় তার অস্ত্রোপচার হয়েছে।

কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, হামলায় ইউপি সদস্য মামুনের মাথায় এবং হাতে মারাত্মক জখম হয়েছে। কী কারণে এবং কারা হামলা করেছে তা তদন্ত করা ছাড়া বলা যাচ্ছে না। তদন্ত চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১০

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১১

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১২

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৩

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৪

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৫

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১৬

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১৭

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১৮

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১৯

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

২০
X