সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

মাত্র ৬ মাসে নরসিংদীর সার্বিক উন্নয়নে চমক দেখালেন জেলা প্রশাসক

নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন। ছবি : সংগৃহীত
নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন। ছবি : সংগৃহীত

যোগদানের মাত্র ছয় মাসের মধ্যে নরসিংদী জেলার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন ব্যাপক সফলতা অর্জন করেছেন। ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর তিনি নরসিংদী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। এই ছয় মাসের দায়িত্বকালীন সময়ে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন করেছেন। নির্বাচনে কোনো ধরণের সহিংসতা বা আইনশৃঙ্খলা ঘটনার অবনতি ঘটেনি। যা নরসিংদীর ইতিহাসে নজিরবিহীন।

জনগণের সাথে সরাসরি যোগাযোগ করে জেলা প্রশাসক কার্যালয়ে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এতে সাধারণ মানুষ সহজেই প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে নিজেদের সমস্যার কথা তুলে ধরার সুযোগ পেয়েছেন, যা স্থানীয়দের কাছে এক নতুন দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

দীর্ঘদিনের সমস্যা বর্জ্য ব্যবস্থাপনা নিরসনে তিনি নানা উদ্যোগ গ্রহণ করেছেন। যানজট নিরসনে ভাঙা সড়ক মেরামত, বিশেষ করে সিএনবি রোড ও সাটিরপাড়া থেকে শাপলা চত্বর পর্যন্ত সড়ক সংস্কার, বাজার এলাকার ফুটপাত দখলমুক্তকরণ, পৌর ট্রাফিক ব্যবস্থাপনা চালু, পাচদোনা মোড়ের ফুটপাত থেকে অবৈধ দোকান অপসারণসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।

ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নজরদারি, শব্দ দূষণ ও গতিসীমা নিয়ন্ত্রণে ব্যাপক পদক্ষেপ নেওয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার ও নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করা এবং জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সেবা প্রাপ্তি সহজীকরণ করা হয়েছে।

বাজার মনিটরিং জোরদার করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি তেল ও সিলিন্ডার গ্যাসের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখা, সড়কে যানজট ও দুর্ঘটনা হ্রাস এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আওতায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রেখেছেন ।

শিশু-কিশোরদের মানসিক বিকাশ ও সুস্থ বিনোদনের জন্য পৌর পার্ক দখলমুক্ত করা, স্কুল মাঠগুলো খেলার উপযোগী করে তোলার নির্দেশ প্রদান এবং মেঘনা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজন করা, শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে নিয়মিত মতবিনিময় সভা ছিল উল্লেখযোগ্য।

জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, তরুণ প্রজন্মের সৎ নেতৃত্ব, মাদকমুক্ত জীবন ও দায়িত্বশীল আচরণই পারে পরিবার, সমাজ, দেশ ও পৃথিবীকে বদলে দিতে। প্রত্যেকে যদি নিজের অবস্থান থেকে দায়িত্ব পালন করে, তাহলে উন্নত বাংলাদেশ গঠনে বড় ধরনের অগ্রগতি সম্ভব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১০

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১১

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১২

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৩

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৪

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৫

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৬

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৭

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৮

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৯

এনসিপির ফল উৎসবে হামলা

২০
X