ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতাকর্মী কারাগারে

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

জামালপুরের ইসলামপুরে আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মোস্তাফিজুর রহমান শুনানি শেষে আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তারা হলেন— ইসলামপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোহন মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডিজে বাবু, পৌর যুবলীগের সদস্য উজ্জ্বল এবং পার্থশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সোহেল মেম্বার।

জানা গেছে, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর ইসলামপুর উপজেলার গোয়ালেরচর সভারচর গ্রামের মো. হাফিজুর রহমান বাদী হয়ে ইসলামপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। সেই মামলায় চারজন ছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২৮ নেতাকর্মী রয়েছেন। এছাড়াও মামলায় ২০০/২২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

ইসলামপুর থানা পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে। রোববার ছয়জন আসামি জামিন চেয়ে আদালতে আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

কোর্ট পরিদর্শক মো. আবুল হোসেন বলেন, নাশকতার মামলায় আসামিরা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১০

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১১

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১২

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৩

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৫

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৬

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৭

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৮

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৯

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

২০
X