রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

দুই দিন ধরে রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগ চরমে 

দুই দিন ধরে রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ। ছবি : কালবেলা
দুই দিন ধরে রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ। ছবি : কালবেলা

দুই দিন ধরে রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ। গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের জেরে রাজবাড়ী-ঢাকা রুটে দুই দিন যাবত বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ‍দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

গত সোমবার সকাল থেকে এ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ।

আর এদিকে বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়ছেন। অনেক যাত্রী বাস কাউন্টারে এসে ফিরে যাচ্ছেন। আবার অনেক যাত্রী লোকাল বাস ও ব্যাটারিচালিত থ্রি-হুইলারে করে ভেঙে ভেঙে দৌলতদিয়া ঘাটে এসে নদী পার হয়ে রাজধানী ঢাকা গৌন্তব্যে যাচ্ছেন।

এ ব্যাপারে রাজবাড়ী জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন কালবেলাকে জানান, সমস্যা সমাধানের কোনো আশা দেখছি না। এখনো সমস্যার সমাধান হয়নি। এ বিষয়টি নিয়ে আমরা জেলা প্রশাসককে জানিয়েছি।

তবে রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান কালবেলাকে জানান, এ বিষয়ে আলোচনা চলছে। দ্রুতই সমাধান হবে এবং রাজবাড়ী-ঢাকা রুটে পুনরায় বাস চলাচল স্বাভাবিক হবে।

উল্লেখ্য, রাজবাড়ীর কোনো বাস পদ্মা সেতু দিয়ে ঢাকা যায় না। কিন্তু গোল্ডেন লাইন পদ্মা সেতু হয়ে ঢাকা যায়। এ ছাড়া গোল্ডেন লাইন রাজবাড়ীর পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা না করে তারা নিজেদের মতো ট্রিপ পরিচালনা করছিল। এতে প্রথমে তাদের বাধা দেওয়ায় তারা ঢাকার গাবতলীতে রাজবাড়ীর কাউন্টারগুলোতে ভাঙচুর চালায়।

পরে ঢাকার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে বিষয়টির সুরাহা করা হয়। এরপর সিদ্ধান্ত হয় গোল্ডেন লাইন রাজবাড়ীতে দুটি ট্রিপ চালাবে। কিন্তু তারা এই সিদ্ধান্তের বাইরে গিয়ে একাধিক ট্রিপ চালাচ্ছিল। তাই গত শুক্রবার রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপের লোকজন বাস মালিক সমিতির সামনে থেকে গোল্ডেন লাইনের একটি বাস থেকে যাত্রী নামিয়ে ঢাকায় ফেরত পাঠায়। এতেই দ্বন্দ্ব শুরু হয়। এর আগেও গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের কারণে বাস চলাচল বন্ধ ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কে প্রাণ গেল ২ তরুণের

রাতে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-জাপান

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

১০

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

১১

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

১২

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১৩

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১৪

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১৫

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৬

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৭

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৮

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৯

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

২০
X