সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

লিখিত অভিযোগ দিলেও রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা নেননি : জামায়াত

জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল। তিনি বলেন, এখন পর্যন্ত ২০টির বেশি লিখিত অভিযোগ দিলেও রিটার্নিং কর্মকর্তা কোনো ব্যবস্থা নেননি। তিনি মূলত প্রতিপক্ষ দলের স্বার্থ রক্ষায় ব্যস্ত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে শহরের জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে আবিদুর রহমান সোহেল অভিযোগ করেন, ভোটগ্রহণ শুরুর পর থেকেই নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তারা পক্ষপাতমূলক আচরণ করছেন। রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং ও পোলিং অফিসাররা সরাসরি প্রতিপক্ষ প্রার্থীর হয়ে কাজ করছেন বলে দাবি করেন তিনি।

জামায়াত প্রার্থীর অভিযোগ, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু নেই। তিনি বলেন, মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগেভাগেই ফলাফলের শিটে স্বাক্ষর নেওয়া হয়েছে। এ ছাড়া নামুজা এলাকায় আমার এক কর্মীকে মারধর এবং পাঁচবাড়িয়া এলাকায় নির্বাচনি কার্যালয় ভাঙচুর করা হয়েছে। বিভিন্ন কেন্দ্র থেকে সমর্থকদের বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে।

সোহেল আরও জানান, নূরানী মোড় এলাকায় তার এক কর্মীকে ছুরিকাঘাত করা হয়েছে। ওই কর্মী বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ভোট বর্জনের প্রশ্নে এ প্রার্থী জানান, গণতন্ত্রের স্বার্থে শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবেন এবং ফলাফল নিয়েই ঘরে ফিরবেন।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X