উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি :
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রাইভেটকারে ইয়াবা পাচার, দুই তরুণীসহ আটক ৩

ইয়াবাসহ আটক তিনজন । ছবি : কালবেলা
ইয়াবাসহ আটক তিনজন । ছবি : কালবেলা

কক্সবাজারের টেকনাফের শীলখালীতে প্রাইভেটকারযোগে ইয়াবা পাচারের সময় ৪২ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (১০ এপ্রিল) বিজিবি-৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। তারা হলেন, টেকনাফ থানার উত্তর পাড়া (৮ নং ওয়ার্ড) এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মো. মাসুদ শরিফ (২২), কক্সবাজার সদর থানার সমিতিপাড়া এলাকার মৃত সফিকুল ইসলামের মেয়ে মোসা. বিউটি (২৭) এবং একই এলাকার মৃত আব্দুর রশিদের মেয়ে মোসা. মাহিম (১৯)।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর ৩টা ২৫ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে শীলখালী অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির তেলের ট্যাংকের ভেতর বিশেষভাবে লুকানো ২১টি পোটলা উদ্ধার করা হয়। যেখানে প্রায় ৪২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার এবং তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, তারা টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশে কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন।

বিজিবি-৬৪ ( উখিয়া) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক চোরাচালান চক্রের অন্য সদস্যদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আ.লীগ নেতা কারাগারে

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১০

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১১

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১২

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৩

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১৪

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

১৫

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৬

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

১৭

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

১৮

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

১৯

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

২০
X