নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দিনমজুরের

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নরসিংদী শহরের দগরিয়া এলাকায় রেললাইন পারাপারের সময় উপকূল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আলী নূর (৫৬) নামে এক দিনমজুর নিহত হয়েছেন।

রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলী নূর নেত্রকোণার মদনপুর এলাকার হামিদ হোসেনের ছেলে। তিনি জীবিকার সন্ধানে মাত্র ৩ দিন আগে নরসিংদীতে এসেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে দগরিয়া এলাকায় রেললাইন পার হচ্ছিলেন আলী নূর। এ সময় নোয়াখালীগামী আন্তঃনগর 'উপকূল এক্সপ্রেস' ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দিলীপ চন্দ্র সরকার জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। প্রাথমিকভাবে তার পরিচয় জানা না গেলেও পরবর্তীতে পিবিআইয়ের সহায়তায় তার পরিচয় শনাক্ত করা হয়।

তিনি আরও জানান, নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১০

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১১

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১২

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৩

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৪

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৫

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৬

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

১৭

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১৮

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৯

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

২০
X