বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

বাউফলে ‘জনতার কল সেন্টার’ উদ্বোধন করলেন সংসদ সদস্য ড. মাসুদ

বাউফল উপজেলা জামায়াত অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে জনতার কল সেন্টারের উদ্বোধন করেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। ছবি : কালবেলা
বাউফল উপজেলা জামায়াত অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে জনতার কল সেন্টারের উদ্বোধন করেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। ছবি : কালবেলা

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের ব্যতিক্রমী উদ্যোগে বাউফলে চালু হয়েছে ‘জনতার কল সেন্টার’।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বাউফল উপজেলা জামায়াত অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে জনতার কল সেন্টারের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জনগণের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে ‘জনতার কল সেন্টার’ চালু করা হয়েছে। এ কল সেন্টারে স্থানীয় যেকোনো নাগরিক অভিযোগ, পরামর্শ ও মতামত জানাতে পারবে। এছাড়াও নাগরিক যেকোনো তথ্যসেবা গ্রহণের সুযোগ পাবে। এতে জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে যোগাযোগ আরও সহজ ও গতিশীল হবে এবং সেবার মান উন্নত হবে।

তিনি আশা করেন, প্রযুক্তি নির্ভর এই উদ্যোগ জনসেবাকে আরও মানবিক ও জবাবদিহিমূলক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংসদ সদস্য বলেন, একটি দক্ষ টিম ২৪ ঘণ্টা এ কল সেন্টারের মাধ্যমে উপজেলার মানুষের বিভিন্ন সমস্যা ও সংকট শুনবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় তিনি দুটি মোবাইল নম্বর ০১৭১৩৪৯৯৬৬১ এবং ০১৭১৩৪৯৯৬৬২ উল্লেখ করে বলেন, এ নম্বরগুলোতে কল করে যে কেউ তাদের সমস্যা জানাতে পারবেন। তবে তিনি সবাইকে অনুরোধ করেন, যেন কেউ হয়রানি, মিথ্যা ও প্রতারণামূলক কল না করেন।

জামায়াতে ইসলামী বাউফল উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট মুজাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাউফল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার রেদোয়ান উল্লাহ, উপজেলা শিবির সভাপতি আরিফ হোসাইন, পটুয়াখালী জেলার সাবেক শিবির সভাপতি রাকিবুল ইসলাম নুর, জামায়াতকর্মী হেলাল মুন্সি প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১০

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১১

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১২

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৩

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১৪

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৫

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৬

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৭

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৮

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৯

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

২০
X