কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ এস্কাফসহ এমপির ভাতিজা আটক 

আটক ইলিয়াছ হোসেন ওরফে লিটন। ছবি : সংগৃহীত
আটক ইলিয়াছ হোসেন ওরফে লিটন। ছবি : সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ২০ বোতল এস্কাফসহ এমপির ভাতিজা ও আমিনুর রহমান নামে তার এক সহযোগীকে আটক করেছে র‌্যাব।

সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৫ টার দিকে অভিযান চালিয়ে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী এলাকা থেকে মাদকসহ তাদের আটক করে র‌্যাব-১৩।

আটক ইলিয়াছ হোসেন ওরফে লিটন (৪৮) লালমনিরহাট-২ আসনের এমপি রোকন উদ্দিন বাবুলের আপন ভাই আলহাজ্ব মফিজ উদ্দিনের ছেলে।

র‌্যাব-১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর বত্রিশ হাজারী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে লিটনের বসতবাড়ির গোয়াল ঘর থেকে সাদা প্লাস্টিকের ব্যাগে রক্ষিত নিষিদ্ধ ২০ বোতল এস্কাফ জব্দ করা হয়। এসময় এমপির ভাতিজা ও তার সহযোগী আমিনুরকে গ্রেপ্তার করে র‌্যাব।

পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটকদের জব্দকৃত আলামতসহ কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কী সর্বাত্মক যুদ্ধে জড়াবে

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১০

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১১

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১২

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৩

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৪

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৬

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৭

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৮

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৯

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

২০
X