সিলেট ব্যুরো
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

শনিবার সিলেটের ২৬ এলাকায় আট ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজ, ট্রান্সফর্মার মেরামত, সঞ্চালন লাইন উন্নয়ন এবং গাছের ডাল কাটার কাজের জন্য সিলেটের বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেট নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি ফিডারের আওতাধীন একাধিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এর মধ্যে রয়েছে চালিবন্দর, কাষ্টঘর, সোবানীঘাট, বিশ্বরোড, জেলরোড, বন্দররোডসহ আশপাশের এলাকা। একই সময়ে আরও যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে সেগুলো হলো- আমজাদ আলী রোড, কালীঘাট, ছড়ারপার, মাছিমপুর, মহাজনপট্টি, হকার্স মার্কেট, লালদীঘিরপাড়, ডাক বাংলা রোড, বুরহান উদ্দিন মাজার এলাকা, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোয়াগাঁও, সাদাটিকর, মিরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর ও পীরেরচকসহ আশপাশের এলাকা।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক বলেন, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজ, ট্রান্সফর্মার মেরামত, সঞ্চালন লাইন উন্নয়ন এবং গাছের ডাল কাটার কাজের জন্য সিলেটের বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

যে কারণে চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও বারবার ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান

কমলো জেট ফুয়েলের দাম

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

১০

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১১

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

১২

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

১৩

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

১৪

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১৫

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১৬

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১৭

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৮

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৯

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

২০
X