আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পিএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

চোর সন্দেহে যুবকের মাথা ন্যাড়া

চোর সন্দেহে মাথা ন্যাড়া করা যুবক মনির। ছবি : কালবেলা
চোর সন্দেহে মাথা ন্যাড়া করা যুবক মনির। ছবি : কালবেলা

চট্টগ্রামের আনোয়ারায় চোর সন্দেহে মো. মনির (২৩) নামের এক যুবকের মাথা ন্যাড়া করেছে স্থানীয় জনতা।

শুক্রবার (১৭ এপ্রিল) ভোর সাড়ে ৩টায় উপজেলার পরৈকোড়া ইউনিয়নের মামুরখাইন গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মনির একই ইউনিয়নের মাহাতা পূর্বকন্যারা গ্রামের আইয়ুব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে পরৈকোড়া ইউনিয়নের মামুরখাইন গ্রামে মনির ঘোরাঘুরি করেন। স্থানীয়দের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় সে চুরির ঘটনা স্বীকার করলে তাকে বেঁধে মাথা ন্যাড়া করে দেয় উৎসুক জনতা। পরে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে বেলা ১১টায় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, চোর সন্দেহে এক যুবককে স্থানীয়রা আটক করেছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদে সে একটি মসজিদের দান বাক্সের টাকা চুরির কথা স্বীকার করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১০

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১১

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১২

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১৩

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১৪

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৫

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৬

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৭

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৮

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৯

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

২০
X